ফেরত কীওয়ার্ড
return একটি ফাংশন কল শেষ করে এবং কলারকে একটি মান ফেরত দেয়। বাংলা রূপ ফেরত সমার্থক।
সিনট্যাক্স
return <expression>; // মান ফেরত
return; // null ফেরত দিয়ে exit
উদাহরণ
function add(a, b) {
return a + b;
}
print(add(2, 3)); // 5
Early return
খালি return; ফাংশন থেকে exit করে এবং null ফেরত দেয়। গার্ড হিসেবে ব্যবহার করুন:
function pay(amount) {
if (amount <= 0) {
print("amount must be positive");
return;
}
print("paying:", amount);
}
Implicit return
return ছাড়া ফাংশনের শেষে পৌঁছালে ফাংশন null ফেরত দেয়।
function shout(name) {
print("HEY " + name);
// কোনো return নেই — implicit null
}
print(shout("Alice")); // "HEY Alice" প্রিন্ট, তারপর "null"
একাধিক মান ফেরত
Bnlang-এ tuple সিনট্যাক্স নেই। একটি লিস্ট বা ম্যাপ ফেরত দিন:
function divmod(a, b) {
return { q: a / b, r: a % b };
}
var r = divmod(17, 5);
print(r.q, r.r); // 3 2
বাংলা রূপ
ফাংশন যোগ(a, b) {
ফেরত a + b;
}